• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৯:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সহিংসতায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা বাজার পরিদর্শন করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০৮:২৭

সহিংসতায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা বাজার পরিদর্শন করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন অর্ন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন তিনি।

Ad

১৯ সেপ্টেম্বর শনিবার শেষ বিকেলে সড়ক পথে ফেনী থেকে দীঘিনালায় পৌঁছান উপদেষ্টা। এসময় বাস টার্মিনাল এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের সাথেও মতবিনিময় করেন নাহিদ ইসলাম।

Ad
Ad

তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে কোনো বৈষম্য থাকবে না।

নাহিদ ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। পাহাড়ে যারা ভেদাবেদ ও দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনভাবেই সুযোগ দেয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি সদরে এক যুবককে হত্যার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয়। দুর্বৃত্তরা সেখানে লারমা স্কয়ার বাজারে আগুন লাগিয়ে বেশকিছু দোকান পুড়িয়ে দেয়। এসব ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতেই উপদেষ্টা নাহিদ ইসলাম দীঘিনালা সফর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us