• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৭:০৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২৭:০৯

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া শহরে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই জন শ্রমিক নিহত হয়েছেন। (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২১ সেপ্টেম্বর শনিবার ৭টার দিকে শহরে কাজ করে উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাহারুল হক সাচ্চু সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতের ঘটনায় নিহত শ্রমিকরা হলেন- উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের মোহাম্মদ বেলাল হোসেনের পুত্র মো. আশরাফুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের পুত্র মো. রুহুল আমিন ২৮।

সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাহারুল হক সাচ্চু বলেন, নিহত দুই ব্যক্তি উল্লাপাড়া শহরে শ্রমিকের কাজ করতো । শহরে দুই জন কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পরেন। এসময় তারা ফাঁকা মাঠ দিয়ে বাড়ি যাওয়ার পথে তাদের উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১

Follow Us