• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:২৯:২৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১০:২৯

পীরগাছায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: বিভিন্ন উপায়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালানোর পরও শেষ রক্ষা হলো‌ না পিতা নামের কলঙ্ক রাজু মিয়ার।

এক বছর ধরে নিজের মাতৃহারা মেয়েকে ধর্ষণের অপরাধে অবশেষ ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে।

Ad
Ad

এ ব্যাপারে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার রুজু করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

Ad

পীরগাছা থানা সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছায় বাসিন্দা রাজু মিয়া  দীর্ঘ ১ বছর থেকে তার নিজের ১২ বছরের নাবালিকা মেয়েকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসাী তাকে আটক করে পুলিশে দেয়।  

ভিকটিমের মামা শফিকুল ইসলাম আমাদের বলেন, দুই বছর আগে রাজুর স্ত্রী মারা যায়। এর পর সে আবার বিয়ে করে, রাজুর মেয়ে  ভিকটিম ছাড়া আরও জমজ দুই সন্তান আছে।  

ভিকটিম মেয়েটি জানায়, তার বাবা দীর্ঘ দিন থেকে বাড়িতে কেউ না থাকলে তাকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন ও ধর্ষণ করে। গত ১২ সেপ্টেম্বর সর্বশেষ তাকে ধর্ষণ করলে বিষয়টি ভিকটিম তার বাবার বড় ভাইকে ও সৎ মাকে জানায়। তখন বিষয়টি তারা কোনো ধরনের গুরুত্ব না দেয়ায় লোক মারফত নানার বাড়িতে মামা ও খালাকে জানালে তারা গিয়ে ভিকটিমকে উদ্ধার তাদের বাড়িতে নিয়ে যায়।

ঘটনার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তৃতীয় পক্ষ মারফত সমাধান করার চেষ্টা করলেও ২১ সেপ্টেম্বর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে ধর্ষক রাজুকে আটক করে পুলিশে কাছে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮





Follow Us