• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় শেষ কর্মদিবসে ওসির চমক, কয়েক ঘণ্টার মধ্যে ধর্ষক আটক

২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০৮:৩৪

ভালুকায় শেষ কর্মদিবসে ওসির চমক, কয়েক ঘণ্টার মধ্যে ধর্ষক আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) শেষ কর্মদিবসেও চমক দেখালেন। শেষ কর্মদিবসে তার নেতৃত্বে অভিযান চালিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে রাকিব মিয়া (১৯) নামে এক অভিযুক্তকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আটক রাকিব উপজেলার রাংচাপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

গতকাল ২০ সেপ্টেম্বর স্থানীয় ‘ভালুকা ফিড মিলে’র ভিতরে মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় পুলিশকে খবর দেয়া হলে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় আসামী রাকিবকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ জন ওসিকে বদলির আদেশ দেয়া হয়। ওসি শাহ কামাল আকন্দকে সিআইডিতে বদলি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০