• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কসবায় অনিয়মের অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:২৭

কসবায় অনিয়মের অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেহারী ইউনিয়নের চৌবেপুর আলহাজ্ব শাহআলম দাখিল মাদরাসার সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদরাসার সামনে সুপারের পদত্যাগসহ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য স্বপন আহমেদ, সহ-সুপার বিল্লাল হোসেন, দশম শিক্ষার্থী মিলি আক্তারসহ অনেকে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় বক্তারা বলেন, মাদরাসা সুপার আবদুল আউয়াল দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদরাসায় নিজের ইচ্ছে মতো দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছে। গত দুই বছরে প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তিনি প্রভাব খাটিয়ে নিজের মেয়ে এবং নিকটাত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন।

এছাড়াও আরও প্রায় ৬ জন শিক্ষক-কর্মচারী ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। অসংখ্য অনিয়ম ও দুর্নীতির কথাও জানান স্থানীয় লোকজন। এসব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগও দিয়েছেন কমিটির লোকজন। মানববন্ধনে বর্তমান সরকারের কাছে তার পদত্যাগ ও সকল অনিয়মের বিচার দাবি করেন।

এ বিষয়ে মাদরাসার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জানান, সুপারের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০