• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৪:২৫

হবিগঞ্জে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি দায়ের করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। উক্ত সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন।

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৪ এর আদালতে তিনি মামলাটি দায়ের করেন। তুহিন বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবেলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার আদালতের বিচারক মামলায় রায়ে তারেক রহমানকে খালাস প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭