• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জিএম কাদেরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪৪:৫২

জিএম কাদেরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরিফা কাদেরের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ীতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর রোববার উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টি ও দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে জহুরুলের মোড় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে এক পথসভায় সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও জিএম কাদেরের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন তার বক্তব্যে বলেন, জাপার জনপ্রিয়তা নষ্ট করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬