• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১০:২৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মৎস্য চাষিকে কুপিয়ে জখম

১৫ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:৪৭

জয়পুরহাটে মৎস্য চাষিকে কুপিয়ে জখম

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে শিপন নামে এক মৎস্য চাষিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত শিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৫ সেপ্টেম্বর রোববার বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে। আহত শিপন (৪৫) পাঁচবিবি উপজেলার খাশবাট্রা এরলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পেশায় একজন মৎস্য চাষি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকালে শিপন তাঁর পুকুর পাড়ে কাজ করছিল। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্তরা এসে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় শিপনকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯