• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:০৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৫৪:০৮

চট্টগ্রামে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে শিক্ষা জোন খ্যাত চকবাজারে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন।

৮ সেপ্টেম্বর রোববার দুপুরে নগরীর গুলজার মোড়ে শতশত ব্যবসায়ী এ সমাবেশে যোগ দেন।  

এ সময় গুলজার টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ছরোয়ার হোসেন রুখন ও মো. হাবিবউল্লাহর উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার থানার আমির আহমেদ খালেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, চকবাজার ওয়ার্ড সভাপতি এরশাদুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের আমির সাদুর রশিদ চৌধুরী, মোহাম্মদ সেকান্দর মেহেদী, বৃহত্তর চকবাজার ব্যবসায়ি কল্যাণ ফেডারেশনের মো. খালেক, জামালউদ্দীন, মো. ইসমাইল, গুলজার টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হায়াত, সাখাওয়াত হোসেন রাহুল, শওকত হোসেন রাসেল, মোহাম্মদ দেলোয়ার, মো. এরশাদ, নুরুল আমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২