• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

‘হিরো আলম হামলার ঘটনায় বিএনপির নামে মিথ্যা রটিয়েছে’

৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১৪:০০

‘হিরো আলম হামলার ঘটনায় বিএনপির নামে মিথ্যা রটিয়েছে’

বগুড়া প্রতিনিধি: বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নামে মিথ্যা রটিয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাদশা বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সাথে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মীরা এর সাথে জড়িত নন। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নিবে না।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জেলা বিএনপির সভাপতি বাদশা আরও বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছে। সে যদি প্রমাণ করতে পারে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিবো। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারে তাহলে বিএনপির কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০