• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:৩৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৪১:৪৩

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সহযোগী সাদেক আহমদকেও গ্রেফতার করা হয়।

৭ সেপ্টেম্বর শনিবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, ‘সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তার সহযোগী সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বিজিবি।’

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

এ সময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০