• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৪:৪৭ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শহীদ রফিকের কবর জিয়ারত করলেন বাবলু

৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৪৭:৪৩

মানিকগঞ্জে শহীদ রফিকের কবর জিয়ারত করলেন বাবলু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রফিকুল ইসলামের পরিবারকে সহযোগিতায় পাশে দাড়ালেন বিএনপির প্রায়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আকবার হোসেন বাবলু। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন শিবালয় উপজেলার রুপসা এলাকার মো. রফিকুল ইসলাম।

৬ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা মানিকগঞ্জ জেলা এবং উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Ad
Ad

কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সাথে কুশল বিনিময় ও সুখ দুঃখে পাশে থাকার আশ্বাস দেন এ নেতা। স্বৈরাচারী আ’লীগ সরকারের নির্যাতনে সকল শহীদ ও আহত বীরদের সহযোগিতায় বিএনপি পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। তিনি শেখ হাসিনা ও তার দোসরদের এ হত্যাযজ্ঞের শাস্তি দাবি জানান।

Ad

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে শহীদ রফিকুলের পরিবার। আকবার হোসেন বাবলু শোকাহত পরিবারের সাথে কুশল বিনিময়কালে সরকারিভাবে শহীদ রফিকুলের পরিবারকে সহযোগিতা করার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১




Follow Us