• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২৫:২৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় প্রাণ গেল যুবকের

৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৪৭:২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার যাদুনগর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত যুবক উপজেলার যাদুনগর গ্রামের সান্টু আলীর ছেলে মামুন আলি (৩২)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে যান মামুন। এক সময় স্রোতের টানে মাঝ নদী বরাবর গিয়ে তলিয়ে যান মামুন। এ সময় নদীতে গোসল করতে আসা স্থানীয়রা চেষ্টা করেও মামুনকে বাঁচাতে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধারের চেষ্টায় মামুনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩