• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪২:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আমাদের বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় হয়নি: শরিফ মাহমুদ

৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:২৯

আমাদের বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় হয়নি: শরিফ মাহমুদ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট মহানগর শিবিরের সভাপতি শরিফ মাহমুদ বলেন, ৫ আগস্ট আওয়ামী দু:শাসনের পতনের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে, কিন্তু এখনো আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। আমাদের দেশ ও মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি শরিফ মাহমুদ এসব কথা বলেন।

সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ও উত্তর সভাপতি জাবেদ আহমদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সদর শিবির সভাপতি হুমায়ন কবির সাজুর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামির আমির এমাদুল ইসলাম, নায়াবে আমির ফায়সালা আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন ও সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি ইমদাদুল হক ইমাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সেক্রেটারি সাব্বির আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি কাওছার আহমদ, সেক্রেটারি হানজালা আহমদ, শহর সেক্রেটারি নোমান আহমদ ও উত্তর সেক্রেটারি মনজুর আহমদ প্রমুখ।

প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা অহংকারী হলে চলবে না। আমাদের জন্য যে কাজটি সর্ব প্রথম করতে হবে তা হল আল্লাহর শুকরিয়া আদায় ও আল্লাহর কাছে বেশি করে সাহায্য পার্থনা করা। আমাদেরকে আদর্শের ও জ্ঞানের মানদণ্ড সবার চেয়ে শেরা হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০