• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৩৯:০৬ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে একটি মাছের দাম ৭ লাখ টাকা !

৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৩:৪৪

কক্সবাজারে একটি মাছের দাম ৭ লাখ টাকা !

নিজস্ব প্রতিনিধি: জেলের জালে ধরা পরা বিশাল আকৃতির একটি পোপা মাছের ওজন ৩০ কেজি ২০০ গ্রাম। এটির দাম হাঁকানো হচ্ছে সাত লাখ টাকা। ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোরে কক্সবাজারের মহেশখালীতে ফিশিং ট্রলারে ধরা পড়ে মাছটি। সকাল ১০টার দিকে মাছটিকে বাজারে নিয়ে আসেন ট্রলারের মালিক।

ট্রলারের মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার বিষয়টি নিশ্চিত করে জানান, মাছটির দাম সাত লাখ টাকা চেয়েছেন তারা। ইতোমধ্যে কয়েকজন ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

Ad
Ad

ট্রলারের মাঝি মাহবুব আলম বলেন, বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিচিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস জীবন কাটাচ্ছিলাম। আজ সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আমরা অনেক খুশি।

Ad

পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এর প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পোপা মাছের দাম এত বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us