• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৫:০৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে বন্যার্তদের মাঝে র‍্যাবের খাদ্যসামগ্রী বিতরণ

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৭:১৮

চৌদ্দগ্রামে বন্যার্তদের মাঝে র‍্যাবের খাদ্যসামগ্রী বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন ছাতিয়ানী গ্রামসহ অন্যান্য এলাকার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য উপকরণ বিতরণ করেছেন কুমিল্লা র‍্যাব-১১ এর সদস্যরা।

চলমান বিতরণ কার্যক্রমে বন্যার্ত এলাকায় উপস্থিত ছিলেন কুমিল্লা র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সিপিসি-২ এর দীপক মজুমদার। এ সময় তিনি বলেন- আমরা জনগণের পাশে থেকে যেকোন অবস্থায় যেকোনো বিপদে কাজ করতে চাই। এ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রায় ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন র‌্যাব ১১ এর কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা। কুমিল্লায় র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ভূমিকা রেখে আসছেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তারই অংশ হিসেবে বন্যা কবলিত মানুষের মাঝে বন্যার শুরু থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা দিয়ে আসছে। আগামী দিনগুলোতেও র‌্যাবের এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬