• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:১২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে গৃহবধূ ফারজানার রহস্যজনক মৃত্যু

৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৪১

সীতাকুণ্ডে গৃহবধূ ফারজানার রহস্যজনক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে উপজেলার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভি পাড়া আব্দুল রহমানের ছেলে মো. ইউনুসের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ফারজানা আক্তার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভীপাড়া আবদুল রহমানের ছেলে মো. ইউনুস প্রকাশ রুবেলের স্ত্রী ও উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবদুল রশিদ সারেং বাড়ির আবু তাহেরের মেয়ে। ফারহানার দুই বছর বয়সি একটা ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

ফারজানা বাবা আবু তাহের বলেন, আমার মেয়ে আত্মহত্যা করে নাই, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজনে মেরে ফেলেছে। বিয়ের পর থেকে ফারজানার স্বামী ও তার পরিবারের সবাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে বলে জানান তিনি।

নিহত ফারজানার ভাই কামরুল জানান, দীর্ঘদিন ধরে আমার বোনের স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকসহ বিভিন্ন কারণে আমার বোনকে নির্যাতন করে আসছে। সোমবার সন্ধ্যায় আমার বোনের স্বামীর মোবাইল ফোন থেকে তার বন্ধু ফোন করে বলে আমার বোন আত্মহত্যা করছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পাই মরদেহ ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে। পা মাটির সাথে লাগানো রয়েছে। আমার বোন আত্মহত্যা করে নাই, আমার বোনকে মেরে ফেলেছে তারা।

নিহত ফারজানার স্বামী মো. ইউনুস বলেন, আমি চাকরিতে ছিলাম। এসে শুনি আমার বউ আত্মহত্যা করছে। 
তিনি আরও বলেন, আমার বউ ফারজানা অনেক ভালো ছিলো। আমার সঙ্গে কখনো ঝগড়া হত না। ফারজানা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটা  ময়নাতদন্ত করা হলে জানা যাবে।

আরও পড়ুন

শাহজালাল মাজারে স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে স্ত্রীর চিঠি

এই ঘটনায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই আশরাফ সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের আরের সাথে হাঁটু বাঁকা করে ঝুলে আছে মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬