• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪০:০৭ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে যুবকের মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪৯:৫০

ভৈরবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনি হাসান (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে চলন্ত অবস্থায় লাফিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে বিরতি নেই। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে হঠাৎ সে পা পিছলে প্লাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ওই যুবক ঘটনাস্থলে নিহত হন।

Ad

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম বলেন, সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে নিহত হন। এসময় দুইজন গুরুতর আহত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us