• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪২:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।

স্বজনরা জানান, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক এশিয়ান টিভি অনলাইনকে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০