• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:১৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বন্যার্তদের পাশে বিএনপির নেতা কফিল উদ্দিন

১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:০২

বন্যার্তদের পাশে বিএনপির নেতা কফিল উদ্দিন

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্তদের মাঝে পাঁচ দিনব্যাপী ত্রাণ বিতরণ করেছেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন।

৩১ আগস্ট শনিবার সকালে কুমিল্লা মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় পানিবন্দি ছয়শত পরিবারের মাঝে শুকনা খাবার, ঔষধ ও বিশুদ্ধ খাবার পানি দেওয়া হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যানের (পিএস) কুদ্দুস হাওলাদার, আমিন বাজার ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, বিএনপি নেতা আবু হোসেন ও শাহীন, হাজী ফালান মেম্বারসহ অনেকে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এর আগে শুক্রবার সারাদিন নোয়াখালী জেলার ছাগলনাইয়া ত্রাণ বিতরণ করেন তিনি। 

তাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯