• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:০০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে কিশোরীকে জবাই করে হত্যা

৩০ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪১:১৯

মুরাদনগরে কিশোরীকে জবাই করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরী রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন এরশাদের কন্যা। ৩০ আগস্ট শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

Ad
Ad

নিহত রাবেয়ার বাবা জাকির হোসেন এরশাদ বলেন, আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পরে আছে খাটের ওপরে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশে-পাশের লোকজন জড়ো হয়।

Ad

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us