• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় সামাজিক বনায়ন নিয়ে প্রশাসনের সাথে এলাকাবাসীর মতবিনিময়

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৩:০০:৩১

ভালুকায় সামাজিক বনায়ন নিয়ে প্রশাসনের সাথে এলাকাবাসীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সামাজিক বনায়ন নিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার সকালে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফারহান লাবীব জিসান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশীদ খান, ভালুকা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম, কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী, বনের দাবিকৃত জায়গায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগীদের উপকারিতা, বনের চারা রোপণের ক্ষেত্রে মামলার জটিলতা, জমির কাগজপত্র নিয়ে জটিলতা আছে, বসবাসের ঘরবাড়ি, ঘরবাড়ির আঙিনা ইত্যাদি জায়গা বাদ রেখে বনের অন্যান্য জায়গায় সামাজিক বনায়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে বনায়ন করার বিষয়ে আশ্বস্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০