• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাকুরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে এসএমসির শ্রমিকদের বিক্ষোভ

২৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:৫৭

চাকুরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে এসএমসির শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চাকুরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রমিকরা।

২৭ আগস্ট মঙ্গলবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে অবস্থিত এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন তারা।

এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযথা চাকুরিচ্যুত করা হয়। কাজের সময় মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিস ভিতরে নিতে দেয় না। এছাড়া শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধও করে না। সকালে বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ভাড়াটিয়া লোক দিয়ে শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ করেন তারা। এসময় ১০-১৫ জন শ্রমিক আহত হওয়ার বিষয়টিও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলনের ব্যানারে শ্রমিক বিক্ষোভ থেকে তারা চাকুরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, আন্দোলনকারী শ্রমিকদের চাকুরিচ্যুত না করা, শ্রমিক ইউনিয়ন গঠন, নাইট অ্যালাউন্স চালু, খাবার প্রদান, বেতনের সমপরিমাণ দুই ঈদের বোনাস প্রদান, বাৎসরিক সর্বনিম্ন ২০% বেতন বৃদ্ধি, অফিস চলাকালীন কোনো শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার ব্যবস্থা, সকল কর্মচারীদের মোবাইল এবং মোটর সাইকেল নিয়ে ভিতরে প্রবেশাধিকার সম্বলিত বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারী শ্রমিকরা।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণের চেষ্টা করবেন বলে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০