• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:২৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি কাজল

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৪৩

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি কাজল

কক্সবাজার প্রতিনিধি: বন্যাদুর্গত পাঁচ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফুর রহমান কাজল।

২৫ আগস্ট রোববার বেলা ১১টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের কাড়ির মাথা নতুন বাজার বন্যা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহযোগিতা প্রদান করেন তিনি।

এসময় সাবেক সদস্য বলেন, ১৫-১৭ বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিলো, এর পরেও গরীব অসহায় মানুষের সহযোগিতা করে আসছেন। আজ পর্যন্ত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি ছাড়া অন্য কোনো দল বা সংস্থা ও সংগঠন ত্রাণ দিয়ে সহযোগিতা করেননি। বিএনপির চেয়ারপার্সন আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে আছি থাকবো।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সহ-সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুবদলের আহ্বায়ক রবিউল হাসান পারভেজ, সদস্য সচিব আবদুল্লাহ ভুট্টোসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০