• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা

২৫ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫১:৫৩

বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি: গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম।

২৫ আগস্ট রোববার সকালে গুইমারা উপজেলার হাজীপাড়া, আমতলী পাড়া, বড়পিলাক, হাফছড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রিজিয়ন কমান্ডার।

এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় রিজিয়নের বি.এম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, জি.টু.আই মেজর মিয়াম সাইফুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯