• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৩:০০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বিএনপির বিতর্কিতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান

২৫ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৯:৫০

রাঙামাটিতে বিএনপির বিতর্কিতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান

রাঙামাটি প্রতিনিধি: কাউখালী উপজেলা বিএনপিতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। ইতোমধ্যে কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবরের পদ স্থগিত করেছে কাউখালী উপজেলা বিএনপি। এছাড়া একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনকে শোকজ করা হয়েছে।

২৩ আগস্ট শুক্রবার রাতে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের নির্দেশনায় দপ্তর সম্পাদক মো. মিল্লাত উদ্দিন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে ও শনিবার বেতবুনিয়া ও কাউখালী এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এদিকে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জানিয়েছেন, দলের নাম বিক্রি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আলী আকবর, সভাপতি, বেতবুনিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে আশীন থেকে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আপনার বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদ স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আগামী পনের দিনের মধ্যে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অপরদিকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন গুরুত্বপূর্ণ পদে আশীন থেকে দলের ভাবমূর্তিক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগর ভিত্তিতে আগামী সাত দিনের মধ্যে এর কারণ জানিয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হয়।

শুক্রবার রাতে পদ স্থগিত ও শোকজের সংবাদ বেতবুনিয়া এলাকায় ছড়িয়ে পড়লে আলী আকবর ও মো. জয়নাল আবেদীনকে শোকজ করার প্রতিবাদের তাদের অনুসারীরা বেতবুনিয়ার গুইয়াতলা এলাকায় রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বারের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা বেতবুনিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

অন্যদিকে রাতে রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বারের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন গুইয়াতল এলাকায়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জানান, দলের নাম বিক্রি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭