• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৪:৩৬ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র কারাগারে

২২ আগস্ট ২০২৪ বিকাল ০৪:২২:৫৭

হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে তুলার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বাদি পক্ষ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে রিমান্ড মঞ্জুর করা হবে কি না সে বিষয়ে আগামী রবিবারে শুনানি ঘোষণা করা হবে বলে জানান তিনি। জানা যায়, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুল।

ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে বুধবার সাবেক মেয়র বন্যাকে ৩৭ নাম্বার আসামি করে ৭৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এই মামলার প্রেক্ষিতে ওই দিন দিবাগত রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি বিশেষ টিম পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানার হেফাজতে রাখা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪