• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:৫৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মধুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৪ বিকাল ০৫:০৪:৪৭

মধুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে তানভিরুল ইসলাম তামিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ আগস্ট বুধবার দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার একটি ইট ভাটা পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানভিরুল ইসলাম তামিমন উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের বিজিবি সদস্য শাহিদুর রহমানের ছেলে।

Ad
Ad

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ওই কিশোর আড়পাড়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বিষয়ে ফেল করে। যার ফলে সে সবসময় মন খারাপ করে চুপচাপভাবে বাড়িতেই থাকতো। কিন্তু হঠাৎ গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি।হঠাৎ করে তার মায়ের নাম্বারে একটি ফোন আসে এবং দশ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

Ad

পরবর্তীতে ঐ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন দিশেহারা হয়ে মধুখালী থানা পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেন। আজ ইট ভাটার পাশের একটি ডোবায় কয়েকজন কৃষক পাঠ জাগ দিতে গেলে ঐ কিশোরের মরদেহটি দেখতে পায় এবং মধুখালী থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, ছেলেটি তিনদিন নিখোঁজ থাকার পর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us