• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৫:১৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

২১ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪৮:৫৫

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যৌক্তিক দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

২১ আগস্ট বুধবার সকাল ১১টায় ‘টিম চেঞ্জ এক্স’র ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে দুর্ভোগ, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ না থাকা, ওয়ার্ডে ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশ, ওয়াশরুমের বেহাল দশাসহ নানা অনিয়মের দ্রুত প্রতিকার দাবি করেন শিক্ষার্থীরা।

এছাড়াও কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা, পর্যাপ্ত টেস্ট কীট, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকার বিষয়টিও উঠে আসে মানববন্ধনে। অবিলম্বে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অবসান চান সাধারণ শিক্ষার্থীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯