• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৪:৩৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

অবশেষে নিখোঁজ শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৪ দুপুর ১২:০২:৪৪

অবশেষে নিখোঁজ শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের সোহাগ বেপারীর পুত্র ইয়াছিন (৮) গতকাল ২০ আগস্ট মঙ্গলবার সকালে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিচলে পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে আর উঠতে পারেনি।

এলাকাবাসীর সহযোগিতায় ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো খোঁজ না পেয়ে তল্লাশি সমাপ্তি ঘোষণা করা হয়।

অবশেষে আজ ২১ আগস্ট বুধবার সকাল থেকে কয়েকটি নৌকা নিয়ে খালের কচুরিপানাসহ বিভিন্নভাবে স্থানে খুঁজতে শুরু করে তার স্বজন ও এলকাবাসী। এক পর্যায়ে ইয়াছিনের মাথা দেখতে পাওয়া যায় কচুরিপানার মধ্যে। সেখান থেকে একালাবাসী ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ইয়াছিনের মা জানান, গতকাল সকালে ইয়াছিন মুড়ি দিয়ে চা খাবে বলে বায়না ধরে। কিন্তু ঘড়ে মুড়ি ছিলো না। ইয়াছিন বলে, আমাকে টাকা দাও আমি গিয়ে দোকান থেকে মুড়ি নিয়ে আসি। টাকা দেয়ার পর খালের অপর পারের দোকান থেকে মুড়ি কিনে ফেরত আসার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিচলে পানিতে পড়ে যায়।

মুড়ি নিয়ে আসতে দেরি হওয়ায় খুঁজতে আসেন ইয়াছিন’র মা। সাঁকোর পাশেই ভেসে থাকতে দেখে ইয়াছিনের পায়ের জুতো। তার কিছু দূরেই ভাসছিল মুড়ির পোটলা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪