• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:৩০ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ যুবককে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

১৯ আগস্ট ২০২৪ দুপুর ০১:০৭:০৮

ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ যুবককে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আশরাফুল আলম (২০) নামে একজনকে আটক করেছে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা।

১৮ আগস্ট রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলীসহ বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০