• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৯:১৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১

১৬ আগস্ট ২০২৪ বিকাল ০৫:২২:১২

দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের জেরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মাঝে ১৬ আগস্ট শুক্রবার সকাল ৯টায় বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিদ্দিকুর রহমান ঐ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সমাধানের আশ্বাসে শুক্রবার সালিশি বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। ঐ সালিশি বৈঠকে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে একজন নিহত হন।

Ad

এছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহতসহ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us