• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সেনাবাহিনীর মন্দির পরিদর্শন

১২ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:২৮

মানিকগঞ্জে সেনাবাহিনীর মন্দির পরিদর্শন

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল মো. মইন খান মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন।

১২ আগস্ট সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের শ্রী শ্রী গোবিন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আকড়া মন্দির পরিদর্শন করেন।

মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার কর্নেল জুনায়েদ, মেজর মুকতাদির, জেলা প্রশাসক রেহানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু রাধেশ্যাম সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ইতি রাণী প্রমূখ।

এ সময় মেজর জেনারেল মইন খান সকল মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার সাথে বসবাস করার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০