• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৭:০৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

রামপাল-মোংলায় সংখ্যালঘু ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে বিএনপি

৭ আগস্ট ২০২৪ সকাল ১০:৫৪:২০

রামপাল-মোংলায় সংখ্যালঘু ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে বিএনপি

বাগেরহাট প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এলাকায় এলাকায় পাহারা ও টহলে নেমেছেন বিএনপি। মোটরসাইকেল যোগে এ নিরাপত্তা টহল চলছে রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন জুড়েই।

৬ আগস্ট মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বাগেরহাটের রামপাল উপজেলার হিন্দু অধ্যুষিত সন্ন্যাসী বাজার থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের এ কার্যক্রম শুরু হয়।

এদিকে বাগেরহাটের মোংলায়ও শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারা ও টহলের কাজ শুরু করেছেন স্থানীয় বিএনপি।

মোংলা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী নেতা-কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সকলকে সজাগ থেকে নির্দেশনা জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১

Follow Us