• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২০:১৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৩১ জুলাই ২০২৪ বিকাল ০৩:০৩:০২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

৩১ জুলাই বুধবার সকালে জেলার তারাকান্দা উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)। এর মধ‍্যে হারুন অটোচালক।

Ad

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ঘটনাস্থল এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহারা বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় অটো চালকসহ দুইজন নিহত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। শুনেছি বাস চালক আহত হয়েছে। তবে তার বিস্তারিত এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us