• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পচা মুরগী সংরক্ষণের দায়ে খাবার হোটেল ব্যবসায়ীকে জরিমানা

২৯ জুলাই ২০২৪ দুপুর ০১:১৫:৪৩

পচা মুরগী সংরক্ষণের দায়ে খাবার হোটেল ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগী সংরক্ষণের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ জুলাই সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পচা মুরগি উদ্ধার করা হয়। 

পরে এসব মুরগি মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭