• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৮:০০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন আব্দুল খালেক

২৮ জুলাই ২০২৪ সকাল ০৮:২১:৫৭

কুতুবদিয়ায় মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন আব্দুল খালেক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় রাতে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন আব্দুল খালেক (৫৫)।

২৭ জুলাই শনিবার দিবাগত রাত ৫টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই ইউনিয়নের আকবর বলী ঘাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ছোট ভাই মো. ইলিয়াস।

Ad

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের উত্তর চর ধূরুংয়ের খালে মাছ ধরতে যান আব্দুল খালেক ও মো. হুমায়ুন। কোমর পানিতে নেমে জাল বসানোর সময়ে স্রোতে তলিয়ে যায় আব্দুল খালেক। তখন সঙ্গে থাকা মো. হুমায়ুন দ্রুত এলাকায় এসে আব্দুল খালেকের পরিবারকে খবর দেয় এবং মহল্লার মানুষজন নিয়ে ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ পর সেখানে নিহত আব্দুল খালেকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, আব্দুল খালেকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us