• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৫:৩৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

১৪ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৫:১০

যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আটক ভুয়া ডিবি পুলিশ হলেন- যশোর কোতোয়ালি থানার হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে দুর্জয় বাবু ঘোষ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে’র ভাড়াটিয়া দুর্জয় ঘোষ বাবুকে ১২ জুলাই সন্ধ্যায় আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন সে দির্ঘদীন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ ব্যবহারসহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

একপর্যায়ে আসামি তার নিজ হাতে বসবাসরত ঘরের ওয়ারড্রপের নিচের ড্রয়ারের মধ্যে থেকে একটি কালো রঙের ওয়াকি-টকি সেট (ওয়ার্লেস), দু’টি চাইনিজ কুড়াল, দু’টি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, ৫টি রাবার বুলেট, একটি শটগানের (লেবেল) কার্তুজ ও ১২টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেন।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬