• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৪৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে আইনজীবী নিহত

১২ জুলাই ২০২৪ বিকাল ০৪:১৪:১৭

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে আইনজীবী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

১২ জুলাই শুক্রবার সকালে সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিশে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়।

এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব ও হেলাল উদ্দিন আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭