• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৯:৫৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় পুকুর থেকে স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:৫৯

বগুড়ায় পুকুর থেকে স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুকুর থেকে তামিম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১১ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামিম হোসেন আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তামিম বুধবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার বাবা থানায় এসে ছেলে হারানো সংক্রান্ত জিডি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামের লোকজন তামিমের বাড়ির পাশে হান্নানের পুকুরে বস্তা ভাসতে দেখে পাড়ে তুলে আনে। পরে বস্তা খুলে তামিমের মরদেহ দেখতে পায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়া ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তামিমকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us