• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৪:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে উগ্রবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা

১১ জুলাই ২০২৪ সকাল ০৯:১৩:৪০

শেরপুরে উগ্রবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে হেযবুত তওহিদ।

১০ জুলাই বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

এ সময় তিনি বলেন, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার (ধর্মব্যবসা) করছে। তারা ধর্মকে অবলম্বন করে উগ্রতা, বাড়াবাড়ি, ধর্মান্ধতার চর্চা করছে।

তিনি সবাইকে স্বার্থের রাজনীতি, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করার আহ্বান জানান।

হেযবুত তওহিদ শেরপুর জেলা কমিটির সভাপতি মুমিনুর রশীদ পান্নার সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদাহ পন্নী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পাসহ শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯