• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৫৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে ১১৭ মাদরাসার ওলামাদের মাঝে ফলজ গাছ বিতরণ

৯ জুলাই ২০২৪ বিকাল ০৫:২৫:২২

দৌলতপুরে ১১৭ মাদরাসার ওলামাদের মাঝে ফলজ গাছ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ১১৭টি মাদরাসায় ফলজ গাছ বিতরণ করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় এস এফএ’র আয়োজনে এবং ডা. এ এস এম মুসা কবিরের সার্বিক সহযোগিতায় রিফায়েতপুর ইউনিয়নের ইসলামপুর (চুনিয়া মোড়) মাদরাসায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামাদের মাঝে এই গাছ বিতরণ করা হয়।

স্মাইল ফর অল এসএফএ উপদেষ্টা তানজিন হাসান শাহিনের সভাপতিত্বে এবং স্মাইল ফর অল এসএফএ পরিচালক আকাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

এ সময় প্রধান অতিথি স্থানীয় মাদরাসার আঙিনায় বৃক্ষরোপণসহ ফলজ গাছ বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও রোপণের পর গাছ পরিচর্যার বিষয়ে ঘণ্টাব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ইসমাইল ফর অলসহ ইমাম ওলামা পরিষদ জানায়, বিতরণকৃত ফলজ গাছ পরিচর্যার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের সকল কর্মীরা বৃক্ষরোপণের পর পরিচর্যায় নিয়োজিত থাকবেন। এ বছর তাদের বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা প্রায় ৩ হাজার বলেও জানিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১