• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩০:৩৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৯:৩৭

রাজাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে খেলার আয়োজন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেনসহ আরও অনেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ৫৬নং আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ১১নং পশ্চিম নৈকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২২ নং সাংগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। এরপরে বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬






আজকের নামাজের সময়সূচি (১১ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:২০