• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সকাল ০৬:৩২:২৬ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৩:৪৮

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ছমেদ মিয়া (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

৭ জুলাই রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের নয়াবাড়ির সামনে কালিয়াকোটা হাওরে এ দর্ঘটনা ঘটে। নিহত ছমেদ মিয়া আটাগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে ছমেদ মিয়া চামড়া বন্দর থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসছিলেন। এসময় নিজ গ্রামের পাশে এসে বিদ্যুতের লাইনে ইঞ্জিন চালিত নৌকার বইটা লেগে যায়। বইটা ছাড়াতে গিয়ে বিদ্যুতের লাইনে লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Ad

শাল্লা থানার ওসি (তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছমেদ মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us