• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:১২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা পেলেন দেড় হাজার মানুষ

৩ জুলাই ২০২৪ সকাল ১১:৩৮:৩৭

হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা পেলেন দেড় হাজার মানুষ

কুমিল্লা প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা পেলেন দেড় হাজার স্থানীয় মানুষ।  

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দিকনির্দেশনায় প্রতি বছরই  গ্রীষ্মকালীন  প্রশিক্ষণ অনুশীলন কালে স্থানীয় গরিব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। 

এরই ধারাবাহিকতায় ৩ জুলাই বুধবার ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি, ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে 
গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম গরিব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ সময় ৭শ জন নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫শ’ ৩৩ জন গরিব ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭