• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৪:৫৩ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

মুজিবনগরে ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক

৩০ জুন ২০২৪ বিকাল ০৫:৪০:১৬

মুজিবনগরে ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

৩০ জুন রোববার সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলীমের ছেলে সুষম (৩৮), ওজদুল ইসলামের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে আল আমিন (৫০)।

আরও পড়ুন

‘আমার জীবন সার্থক’, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বললেন বাদাম বিক্রেতা রাজু

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৯:৪১


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫