• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৮:২৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ছাত্রকে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

৩০ জুন ২০২৪ দুপুর ০২:১৬:২২

রাজাপুরে ছাত্রকে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন (২৪) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৯ জুন শনিবার রাতে নিহত লিয়নের পিতা শাহ আলম জোমাদ্দার বাদি হয়ে ১৭ জনের নামসহ অজ্ঞাতনামা ৮ থকে ১০ জনের বিরুদ্ধে  এ মামলা করেন। ২৮ জুন শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিফ রহমান লিয়ন।

Ad
Ad

এর আগে ২৭ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকার কাটাখালি বাজারে পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায় লিয়নের উপড়। এ সময় লিয়নের পেটের ডান পাশে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা।

Ad

এতে নিহত লিয়নের ভাই অনিকেরও মাথা ফেটে যায়। লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা ও মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে। সে খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, এ ঘটনার মামলায় নিহতের পিতা বাদি হয়ে ১৭ জনের নামসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us