• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:০৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খানসামায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি আটক

২৯ জুন ২০২৪ রাত ০৮:২০:০৪

খানসামায় মা-ছেলেসহ ৪ মাদক কারবারি আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও (জুগিপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী মোছা. হালিমা বেগম (৫২) ও তার ছেলে মো. মানিক ইসলাম (২২), জহিম পাড়া এলাকার মৃত আজিজের ছেলে রোস্তম আলী (২৭) এবং বৈরাগী পাড়া গ্রামের দিলিপ মহন্তরের ছেলে গৌতম মহন্ত (১৯)।

জানা যায়, ২৮ জুন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও যুগিপাড়া গ্রামের আটক হামিলা বেগমের বাড়ির সামনে পরস্পর যোগসাজশে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজাহারুল ইসলামের নের্তৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা, ৩০ পিচ ইয়াবা এবং ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেলসহ তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজাহারুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭