• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি কালাম

২৯ জুন ২০২৪ সকাল ১০:২০:৫৭

ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি কালাম

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

২৮ জুন শুক্রবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনের একেবারে শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়।

আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের এবং অহংকারের।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মাসুদ রানা আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এ কে এম সফিকুল আলম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, বাবু জীবন চন্দ্র দাস, সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম সরকার, মো. ইফতেখারুল ইসলাম তুষার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম ও জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম।

সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হেসেন রাকিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ ও মো. দিদারুল আলম ফয়েজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০