• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৬:৫৯ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ পাঁচ বাংলাদেশি আটক

২৯ জুন ২০২৪ সকাল ০৮:১২:৫৭

পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ পাঁচ বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

২৮ জুন শুক্রবার দুপুরে উপজেলার দহগ্রাম তিন বিঘা করিডোর এলাকা থেকে পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা তাদের আটক করেছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু সাঈদ চৌধুরী।

Ad
Ad

আটকরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১), তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫), মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮) এবং একই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০) ও তিন বছরের এক শিশু।

Ad

বিকালে বিজিবির পানবাড়ি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুপুরের দিকে তিন বিঘা করিডোর ও দহগ্রাম বিজিবি চেকপোস্ট হয়ে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই পাঁচ বাংলাদেশি নাগরিক। এ সময় তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে হলে তাদেরকে আটক করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের এক বাসিন্দার মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়। পরে তাদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করে পাটগ্রাম থানায় পাঠানো হয়।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, আটকদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯


Follow Us